বাঘায় বরইয়ের ঝুড়ির মধ্যে ১০০ বোতল ফেনসিডিল পাচারকালে হাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাঘা বাজার থেকে তাকে আটক করা হয়। এর আগের দিন রাত ১০টায় পৃথক অভিযানে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির বাড়ি থেকে পুলিশ ৩০ বোতল ফেনসিডিল জব্দ করে। আটক হাফিজুর রহমান বাঘা উপজেলার দাদপুর গ্রামের মোতলের আলীর ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, মাদকের ঘটনায় বৃহস্পতিবার পৃথক দুটি মামলা দায়েরের পর হাফিজুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।