চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে ফ্লোরা গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার নগরীর ঝাউতলা বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে রাস্তার এক পাশে সরিয়ে দেয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, ফ্লোরা গার্মেন্টসের শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করেন।