নেত্রকোনায় বিদ্যুত্স্পৃষ্টে খামারির মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিলোনিয়া গ্রামে বৃহস্পতিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে ইদ্রিস মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি হাঁসের খামারি ছিলেন। নিজের বসতঘরে কাজ করার সময় বিদ্যুতের ছেঁড়া তারে লাগলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নেত্রকোনা থানার ওসি তাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।