রোমে এমিরেটসের নতুন লাউঞ্জ

এমিরেটস এয়ারলাইন রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিসিনো বিমানবন্দরে সাড়ে ৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত নতুন একটি লাউঞ্জ উদ্বোধন করেছে। এমিরেটসের বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কে এটি ৪২ তম এয়ারপোর্ট লাউঞ্জ, যার মধ্যে ৭টিই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত।

এমিরেটসের সকল প্রথম ও বিজনেস শ্রেণি যাত্রী ছাড়াও তাদের লয়্যাল্টি প্রোগ্রাম- স্কাইওয়ার্ডসের প্লাটিনাম ও গোল্ড সদস্যরা সৌজন্যমূলকভাবে বিলাসবহুল লাউঞ্জটির সেবা গ্রহণ করতে পারবেন। স্কাইওয়ার্ডসের সিলভার ও ব্লু সদস্যরাও নির্ধারিত পেমেন্টের বিনিময়ে এই সেবা নিতে পারবেন।

পুরনো লাউঞ্জটির স্থলাভিষিক্ত নতুন লাউঞ্জটি যাত্রীদের জন্য অপেক্ষাকৃত সুবিধাজনক স্থানে নির্মাণ করা হয়েছে। বিমানবন্দরের ডিপারচার টার্মিনাল ৩ এর লেভেল-২ এ অবস্থিত ৯৫০ বর্গমিটার আয়তনের লাউঞ্জটি এক সঙ্গে ১৬২ জনকে সেবা প্রদান করতে সক্ষম। রোম থেকে দুবাইগামী যাত্রীরা প্রস্থানের পূর্বে লাউঞ্জ সেবা গ্রহণ করার সুযোগ পাবেন। এমিরেটস প্রতিদিন রোমে ২টি এবং মিলানে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে। ভেনিস ও বলনাতেও দৈনিক ফ্লাইট রয়েছে।  — প্রেস বিজ্ঞপ্তি