এক ফ্রেঞ্চ, জার্মানি আর ইসরায়েলি তেলআবিবের এক ক্যাফেতে বসে আড্ডা মারছে, নিজেদের জীবনযাত্রা নিয়ে।
ফ্রেঞ্চ বলছে—আমি কাজে গেলে আমার রেনাল্টটা ব্যবহার করি, কিন্তু উইকেন্ডে ব্যবহার করি আমার ৩০ হাজার ডলারের পেগট গাড়িটা; কিন্তু যখন দেশের বাইরে যাই তখন চালাই ৫০ হাজার ডলারের সিট্রনটা।
এবার জার্মানির পালা—আমি সাধারণত কাজে যাওয়ার সময় ভক্সওয়াগণই ব্যবহার কবি। উইকেন্ডে ব্যবহার করি ৫০ হাজার ডলারের বিএমডব্লু গাড়িটাই আর যখন বিদেশে যাই তখন নিয়ে যাই ৬০ হাজার ডলারের মার্সিডিজটা।
এবার ইসরায়েলি—আমি সাধারণত কাজে যাওয়ার সময় বাসেই যাই। আর বন্ধের দিনগুলোতে আমার ছোট ফোর্ড গাড়িটা নিয়েই শহরের ভিতর ঘোরাঘুরি করি। তবে বিদেশ গেলে ব্যবহার করি ২৫,০০০ ডলার মূল্যের ট্যাঙ্কটা।