কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কাউখালী উপজেলায় এবার পাসের হার ৯৯ দশমিক ৮০ শতাংশ। ফলাফলে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সাফল্যের শীর্ষে রয়েছে।
উপজেলায় ১০১৩ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১০১১ জন। বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
মডেল সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক প্রচেষ্টায়ই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।
এছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায়ও উপজেলায় তিনটি জিপিএ-৫ সহ শতভাগ পাস করেছে।