ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ভালুকা উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে সাত দিনব্যাপী ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন বইমেলা। শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কাজিমউদ্দিন আহম্মেদ ধনু, সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।