জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে শনিবার মানববন্ধন করেছে উপজেলা ফুলচাষি সমিতি। দেশীয় ফুলচাষিদের রক্ষা করতে ভারত, চীন ও থাইল্যান্ড থেকে কাঁচা ও তাজা এবং প্লাস্টিকের ফুল আমদানি নিষিদ্ধকরণের দাবিতে এ মানববন্ধন হয়। জীবননগর উপজেলা ফুলচাষি সমিতির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে বিদেশ থেকে তাজা ও প্লাস্টিক ফুল আমদানি নিষিদ্ধ করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। উপজেলার আট শতাধিক ফুলচাষিকে রক্ষা করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা ফুলচাষি সমিতির সহসভাপতি মামুন মিয়া ও সদস্য হারুন অর রশিদ।