অপর ব্যবসায়ী নিখোঁজ!
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা
কলমাকান্দায় এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি স্কুল মোড়ের ডোবা থেকে ব্যবসায়ী মিলন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। মিলন মিয়া পেশায় একজন কাপড় ও বিকাশ ব্যবসায়ী ছিলেন। তিনি ঐ এলাকার মো. কালা চান মিয়ার ছোটো ছেলে।
অপর ব্যবসায়ী যুবক শাহজাহান (২৩) নিখোঁজ রয়েছেন। তিনি কালাইকান্দি গ্রামের মোড়ে মোবাইল লোড ব্যবসা করতেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সুরুজ আলী জানান, নিহত যুবকের গলাকাটা লাশ কালাইকান্দি স্কুল মোড়ের এলাকায় মোবাইল লোড ব্যবসায়ী শাহজাহানের দোকানের পেছনে ডোবায় পড়ে থাকতে দেখা যায়।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম জানান, নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী ও দুর্গাপুর সার্কেল এএসপি মাহমুদা শারমিন নেলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।