বঙ্গবন্ধু ও বঙ্গমাতা যুব ফুটবল সোমবার শুরু

স্পোর্টস রিপোর্টার

ক্রীড়া মন্ত্রালয়ের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবলের চূড়ান্ত পর্ব আগামী সোমবার ঢাকায় শুরু হবে। আট বিভাগের আট দল খেলবে। অনূর্ধ্ব-১৭ বছর বয়সের ছেলে ও মেয়েদের নিয়ে এই খেলা। উপজেলা, জেলা ও বিভাগীয়পর্যায়ে খেলা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে। এখন ঢাকায় মূল পর্বটা হবে। গতকাল সংবাদ সম্মেলন করে এই টুর্নামেন্ট নিয়ে কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আগামী ২৯ ফেব্রুয়ারি ফাইনাল।

প্রতিমন্ত্রী জানিয়েছেন টুর্নামেন্টের বালক বিভাগে ১১৩৫০ জন এবং বালিকা বিভাগে ১১৮২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। গত আসরে ৪২ জনকে বিকেএসপিতে তিন মাস প্রশিক্ষণ দেয়া হয়। তাদের মধ্যে থেকে চার জনকে আমরা ব্রাজিলে পাঠিয়েছিলাম উন্নত প্রশিক্ষণের জন্য। আগামীতেও পাঠানো হবে।