সিটি নির্বাচনে সাংবাদিকের ওপর হামলায় জড়িত আরেকজন গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলায় জড়িত আরো এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইমন মোল্লা। গতকাল ভোরে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে র্যাব সদস্যরা এ ঘটনায় জড়িত চার জনকে র্যাব গ্রেফতার করে এবং ইসমাইল নামের অপর এক জনকে পুলিশ গ্রেফতার করে।