মানুষের জীবনে তিনটি কাল। প্রথমটি শৈশবকাল, দ্বিতীয়টি যৌবনকাল এবং তৃতীয়টি বৃদ্ধকাল। বয়স ৬০ বছর হলেই বৃদ্ধ কালের শুরু। এই বৃদ্ধকালেই মানুষের শরীর নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়। ডাক্তার-ওষুধ লেগেই থাকে। ফলে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বৃদ্ধকালে রোগ-ব্যাধির হাত থেকে পরিত্রাণ লাভের জন্য শৈশবকাল বিশেষ করে যৌবনকাল থেকে মানুষকে তার স্বাস্থ্য রক্ষর জন্য সচেতন হতে হবে। আর এজন্য দরকার পরিমিত সুষম খাদ্য, সাত ঘণ্টা নিদ্রা, সপ্তাহে পাঁচদিন ৩০ মিনিট সকাল অথবা বিকালে ধীর, মধ্যম ও দ্রুত গতিতে হাঁটাহাঁটি এবং তামাকসহ সব ধরনের মাদক পরিহার। আমাদের মনে রাখতে হবে—যৌবনকালের স্বাস্থ্য সচেতনতাই বৃদ্ধকালে সুখের মূল।
হাজী মো. আলী বশির
৮৮/৮৯ আগাসাদেক রোড
মাহবুব আলী
৪১ আবদুল হাদী লেন,
বংশাল, ঢাকা