সদরপুরে নিক্সন চৌধুরীর সমর্থনে নারীদের মিছিল

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি’র সিংহ মার্কার সমর্থনে সোমবার নারীরা মিছিল ও সমাবেশ করেছেন।

সরদপুর উপজেলা সদরের উপজেলা হাসপাতাল মোড় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম মাঠে সমাবেশ করে। সদরপুর ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রেখা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সুফিয়া বেগম, ৩নং ওয়ার্ডের সদস্য লাবলী বেগম, নারী নেত্রী মমতাজ বেগম, হোসনেআরা বেগম, শাহনাজ বেগম প্রমুখ।

বক্তারা বক্তব্যে বলেন, ফরিদপুর-৪ আসনের উন্নয়নের রূপকার নিক্সন চৌধুরীকে সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।