আফগানিস্তানে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে এক সপ্তাহব্যাপী সহিংসতা হ্রাস সংক্রান্ত সমঝোতা কার্যকর হয়। তবে গতকাল প্রথমদিনেই তালেবানের সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষ হয়। কিছু এলাকায় ঘটা এই সংঘর্ষ নিয়ে কোনো পক্ষের মধ্যে খুব একটা উত্তেজনা দেখা যায়নি। সাময়িক যুদ্ধবিরতি সফলতার সঙ্গে কার্যকর হলে আগামী ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। এর অধীনে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হতে পারে। -রয়টার্স