অমর একুশে বইমেলায় তরুণ লেখক দেবব্রত ভৌমিকের ‘অধিকারনামা’ প্রকাশিত হয়েছে। এটি লেখকের চতুর্থ বই। বইটি প্রকাশ করছে বর্ষাদুপুর প্রকাশনী। বইমেলার ২২৬-২৩৭-২৩৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এটির প্রচ্ছদ করেছেন হিমেল হক।
বইটি সম্পর্কে দেবব্রত ভৌমিক বলেন, ‘জীবনে চলার পথে প্রায় সকল কাজের সঙ্গেই বেশ ভালো করে অধিকার-নামক একটি শব্দ জড়িয়ে আছে। অধিকার তো অনেক রকমেরই হয়। ভোটের অধিকার, একমুঠো ভাতের অধিকার, ভালোবাসার অধিকার, উত্তরাধিকার। পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুত্বে, ভালোবাসায় অনুভব করা যায় অধিকারের মতো কঠিন ক্ষমতাশালী শব্দটার। আমি অধিকার নামক সেই অনুভূতির কথাই তুলে ধরতে চেয়েছি বইয়ে। পাশাপাশি আমি তুলে ধরতে চেয়েছি সমাজের অধিকারবঞ্চিত মানুষের গল্প। যেগুলো প্রতিনিয়ত আমাদের আশেপাশে, পরিবারে ঘটে যাচ্ছে, আশেপাশে তাকালে আমরা যেগুলো সচরাচর দেখতে পাই।’
দেবব্রত ভৌমিকের লেখা প্রথম বইটির নাম ছিল 'বেনামী', দ্বিতীয়টি 'গল্পটা আমাদের' তৃতীয়টি 'অ-মানুষের গল্প'। তার লেখা সবগুলো বই-ই পাওয়া যাবে বর্ষাদুপুর প্রকাশনীতে।
ইত্তেফাক/এএএম