প্রেসিডেন্ট মনোনয়ন দৌড়ে আরো এগোলেন স্যান্ডার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে নিজের অবস্থান আরো সুদৃঢ় করলেন ডেমোক্র্যাট দলের বার্নি স্যান্ডার্স  । যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যে প্রাথমিক নির্বাচনের আগাম ফলাফলে দেখা গেছে, বড় জয়ই পেতে যাচ্ছেন  বার্নি স্যান্ডার্স।

যদিও প্রেসিডেন্ট মনোনয়ন চূড়ান্ত করার জন্য আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে বার্নি স্যান্ডার্সকে।  নেভাদা রাজ্যে প্রাথমিক নির্বাচনে ভালো করেছেন ডেমোক্র্যাট দলের সদস্য এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

আগাম ফলাফলে দেখা যায়, নেভাদা রাজ্যের ১১ শতাংশ ভোটের মধ্যে  স্যান্ডার্স পেয়েছেন ৪৭ শতাংশ ভোট। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন ২৪ শতাংশ ভোট।  এর আগে আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ারের প্রাথমিক নির্বাচনে ভরাডুবি হয়েছিল জো বাইডেনের। 

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ইত্তেফাক/এআর