লড়াই হবে মহাজোট ও বিএনপির মধ্যে

  ফেনী-৩ আসন

ফেনী প্রতিনিধি

ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঁঞা) আসনে লড়াই হবে মহাজোট ও বিএনপি প্রার্থীর মধ্যে। এই আসনে প্রার্থী সংখ্যা পাঁচজন। তবে মহাজোট প্রার্থী (জাতীয় পার্টির (এরশাদ) লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন বেঙ্গল টাইগার লে. জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং বিএনপি প্রার্থী আকবর হোসেন।

লে. জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী মহাজোট থেকে প্রতীক পাওয়ার পর সোনাগাজী ও দাগনভূঁঞা এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণায় নেমে পড়েছেন। এলাকার ভোটাররা দীর্ঘদিন পর একজন যোগ্য প্রার্থী পেয়ে খুবই খুশি। কারণ দেশ স্বাধীনের পর থেকে ফেনী-৩ আসনে কোনো যোগ্য প্রার্থী এমপি না হওয়ায় এলাকা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত রয়েছে।

অপরদিকে বিএনপি প্রার্থী আকবর হোসেন ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে দুই উপজেলায় মিছিল মিটিং করার পর থেকে তাকে এবং তার দলীয় নেতাকর্মীদের মাঠে দেখা যাচ্ছে না। এছাড়াও ওই দুই উপজেলার গ্রামগঞ্জের বাজার এলাকায় তার দলের কোনো পোস্টার বা গণসংযোগ করতে দেখা যাচ্ছে না।  এই আসনে অন্য প্রার্থীরা হচ্ছেন আবদুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মো. মাঈন উদ্দিন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এবং মো গোলাম হোসেন প্রগতিশীল গণতান্ত্রিক দল। তবে মূল লড়াই হবে হবে মহাজোট ও বিএনপি প্রার্থীর মধ্যে এমনটিই ভোটের প্রচার রয়েছে।