তা র কা ব চ ন

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমায় বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অডিশন দেওয়া প্রসঙ্গে

 

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

সিনেমার প্রধান নারী চরিত্র, অর্থাত্ বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিতে পেরে ভালোই লেগেছে। প্রথমে নির্মাতা শ্যাম বেনেগালের সহকারী পরিচালকের সামনে অডিশন দিয়েছি। এ চরিত্রের জন্য দেশের অনেক নামী অভিনয়শিল্পীও অডিশনে অংশ নিয়েছেন। সেখান থেকে কয়েকজনকে বাছাই করা হয় চূড়ান্ত অডিশনের জন্য। ওই অডিশন শ্যাম বেনেগালের সামনেই হয়েছে।

অডিশন ভালো হয়েছে। উপস্থিত সবাই ইতিবাচক মন্তব্য করেছেন। নির্মাতা শ্যাম বেনেগাল অডিশন দেখার পর অনেকের কাছে বলেছেন, ‘সি ইজ পারফেক্ট।’ তার এই কথায় আমি আশাবাদী হয়েছি। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। এমন একটি সিনেমায় অভিনয় করা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। ফজিলাতুন্নেছা মুজিবের মতো অনবদ্য চরিত্র, শ্যাম বেনেগালের মতো বিখ্যাত নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা—সবকিছুই অন্যরকম লাগছে। সরকারি ঘোষণা আসার পর সবকিছু বলতে পারবো। তাই সুসংবাদের অপেক্ষায় আছি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু) চরিত্রটির জন্য অডিশন দিয়েছি শুনে সবাই শুভকামনা জানিয়েছেন। একবাক্যে বলছেন চরিত্রটির জন্য আমিই মানানসই। এটা আমার জন্য বড় পাওয়া। সত্যি এতটা আশা করিনি। এখন পর্যন্ত একটি মানুষও আমাকে এই চরিত্রে অভিনয় নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি।