সুমায়ার ‘আর্কিফরমেন্স’ প্রকাশ

বিনোদন রিপোর্ট

 

ক্রিয়েটো-ডিজাইন রিসার্চ ল্যাবের প্রধান স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা সুমায়া ইসলামের প্রথম বই ‘আর্কিফরমেন্স’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘আর্কিফরমেন্স’ প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডন থেকে বিখ্যাত প্রকাশনী সংস্থা এক্সলিব্রিস। সুমায়া ইসলাম বইটির সম্পর্কে বলেন, ‘আর্কিফরমেন্স বইটি মূলত দর্শনভিত্তিক একটি বই। স্থাপত্য চর্চার সঙ্গে সংগীত, পারফরমিং আর্ট এবং চলচ্চিত্রের সংশ্লিষ্টতা সম্পর্কে আমার অভিজ্ঞতার বিষয়গুলোর বিস্তারিত বিবরণ এই বইয়ে তুলে ধরেছি।’

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান ক্যানসাস স্টেট ইউনির্ভাসিটির অধ্যাপক স্থপতি সালেহ উদ্দিন, এনএমসির পরিচালক ও এএআইএস-এর শিক্ষক রিনোদ ওয়াইজার, চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক হোযে আলবার্তো ভেনুটোলো চিরিনোস (নিউইয়র্ক ফিল্ম একাডেমি), স্থপতি আজিজ মোহিথ (কানাডা) এবং স্থপতি মবিনুর রহমান (লন্ডন)।

মোড়ক উন্মোচন শেষে অতিথিদের সামনে সুমায়া ইসলাম নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এক্সপ্যাট’ প্রদর্শন করা হয়। চলচ্চিত্রটি আর্কিফরমেন্স বইয়ের একটি অংশের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।

অর্কিফরমেন্স বইটি বুক এক্সপো আমেরিকা, লন্ডন, বেইজিং, ফ্রাঙ্কফোর্ট ও গুয়াডালাহারার ৫টি আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শিত হবে। এছাড়া বইটি অনলাইনেও পাওয়া যাবে।