মুশফিক-মুমিনুলকে দ্রুত ফেরাতে চায় জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের জন্য প্রথম দিনটা মোটামুটি গেলেও গতকাল দ্বিতীয় দিনটা খুব ভালো যায়নি। প্রথমে নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল এবং পরে মুশফিকুর রহিম ও মুমিনুল হকের ব্যাটে ভালো দিন কাটিয়েছে বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেছেন, ‘আমরা মুশফিক-মুমিনুলের জুটি ভাঙতে চাই। জানি, ওরা লম্বা সময় ব্যাট করতে পারে। যত দ্রুত ওদের আউট করা যাবে তত আমাদের সুযোগ থাকবে।’ নিজেদের ইনিংস দ্রুত শেষ হওয়ায় তিনি টেল এন্ডারদের দায় দেখছেন না, ‘টেল এন্ডারদের ওপর আপনি ভরসা করতে পারেন না। ওদের কাজ ব্যাটিং নয়। দ্রুত অলআউট হয়ে যাওয়ায় তাই ওদের দায় দেখি না।’