রাজশাহীতে এসএমই পণ্যমেলা শুরু আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা আজ সোমবার থেকে সিএন্ডবি কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত। রবিবার বেলা ১১টার দিকে নিজ মিনি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরীফুল হক, সহকারী কমিশনার অভিজিত্ সরকার ও সুমন চৌধুরী, নাসিব সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্সের সচিব ও এসএমই ফাইন্ডেশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, মেলার উদ্বোধন করবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রতি দিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ২ মার্চ সন্ধ্যা ৭টায় মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার।