বরিশালে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

বরিশাল অফিস

বরিশালে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার ১ হাজার ৫৮১টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট প্রদান করে।

জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ জানান, নির্বাচনে মোট ২৪ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ১ লাখ ৫২ হাজার শিক্ষার্থী ভোটার তাদের ভোট প্রয়োগ করে। প্রতিটি বিদ্যালয় থেকে নির্বাচিত সাত জনকে নিয়ে পরবর্তী এক বছরের জন্য বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে। সকালে নগরীর বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন পরিদর্শন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা।