মুন্সীগঞ্জে বসন্ত উত্সব

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে রবিবার সরকারি হরগঙ্গা কলেজ মাঠে বসন্ত উত্সব হয়েছে। উত্সবটিতে আলোচনা ছাড়াও নৃত্য, সংগীত ও আবৃত্তিতে মেতে উঠে। শিক্ষার্থীরা বাসন্তী রঙয়ের পোশাক পড়ে। আয়োজনটিতে গ্রাম বাংলার প্রকৃত রূপ ফুটে উঠে। ফেকি, কাহাইল-ছিয়াসহ পিঠা-পুলি তৈরির সবই ছিল এই উত্সবে। কলেজের ১৫টি বিভাগসহ একাদশ ও দ্বাদশ মিলে একটি মোট ১৬টি স্টলে বসন্তের নানা রূপ ফুটে উঠে। পিঠা-পুলি ছাড়াও হরেক রকমের খাবারের পসরা ছিল আকর্ষণীয়। আয়োজনটিতে প্রধান অতিথি ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার।