সিরাজগঞ্জে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক পরিবারের ছয় জন দগ্ধ, গুরুতর ৩

সিরাজগঞ্জের দুখিয়াবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছে। তাদের সিরাজগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ছানু মুন্সী (৬০), নাদিরা খাতুন (৫০), তাদের ছেলে সাইদুল ইসলাম (২৪), তৈয়ব আলী (১০), সাইদুলের দেড় বছরের শিশু সুমাইয়া ও স্ত্রী নিলুফা খাতুন মিলি (২০)। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

সিরাজগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিস ডিফেন্সের উপসহকারী পরিচালক মঞ্জিল হক ও সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ছানু মুন্সীর ঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার হঠাত্ বিস্ফোরিত হয়। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।