ভারত সফরের আগে হিন্দি ভাষায় টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে শুরু করে আগ্রা হয়ে নয়াদিল্লিতে ৩৪ ঘণ্টার ঝটিকা সফর করবেন ট্রাম্প।
ট্রাম্প হিন্দিতে টুইটে লিখেছেন, আমরা ভারতে আসার অপেক্ষায় আছি। আমরা এখন পথে, কয়েক ঘন্টার মধ্যে সবার সাথে দেখা করব!
<blockquote class="twitter-tweet"><p lang="hi" dir="ltr">हम भारत आने के लिए तत्पर हैं । हम रास्ते में हैँ, कुछ ही घंटों में हम सबसे मिलेंगे!</p>— Donald J. Trump (@realDonaldTrump) <a href="https://twitter.com/realDonaldTrump/status/1231801865815220224?ref_src=twsrc%5Etfw">February 24, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
ট্রাম্পের এই সফর ঘিরে উচ্ছ্বসিত ও আয়োজনে ব্যস্ত নরেন্দ্র মোদির সরকার। যে কারণে একদিন আগেই প্রধানমন্ত্রী মোদি টুইট করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে গোটা ভারত মুখিয়ে রয়েছে। এই সফরকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি রাখছে না নরেন্দ্র মোদির সরকার।
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, বিশাল এই আয়োজনের জন্য প্রায় ১৩০ কোটি রুপি খরচ করা হচ্ছে। এর মধ্যে ৮০ থেকে ৮৫ কোটি রুপি খরচ করছে নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের সরকার। আর ট্রাম্পের জন্য থাকছে সাত স্তরের নিরাপত্তা।
ইত্তেফাক/এসআর