ক্যাপশন নিউজ

সম্প্রতি বেঙ্গল হারিকেনের হেড অফিসে আইসিই টেকনোলজিস লি. ও বেঙ্গল হারিকেন গ্রুপের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুক্তি অনুযায়ী আইসিই টেকনোলজি জার্মানির বিখ্যাত কোহেলার ব্র্যান্ডের উচ্চক্ষমতাসম্পন্ন ফায়ার রেটেড কার্গো লিফট বেঙ্গল হারিকেনের গাজীপুরস্থ ডায়িং কারখানায় সরবরাহ করবে। আইসিই টেকনোলজিসের রুবাইয়াত জামিল (এমডি), বদিউজ্জামান অপু (সিওও), রঞ্জন দাস (হেড অব ইঞ্জিনিয়ারিং) এবং বেঙ্গল হেরিকেন থেকে গোলাম সারোয়ার (এমডি), আসাদুল্লাহ আল মামুন (ডিরেক্টর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউরোপ ও এশিয়ার শীর্ষ ব্র্যান্ডের লিফট, এইচভিএসি ও বাণিজ্যিক ডিসপ্লে সল্যুশন বাংলাদেশে সরবরাহ করে আইসিই টেকনোলজিস।