খুলনায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

খুলনা অফিস ও দাকোপ সংবাদদাতা

খুলনায় সুব্রত মণ্ডল (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন আমতলার বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সে বানিশান্তা ইউনিয়নের ঢাংমারী গ্রামের হূদয় মণ্ডলের ছেলে। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নিহত সুব্রত মণ্ডলের গলায় ও শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।