তাড়াশে খাবারের সন্ধানে লোকালয়ে বানর!

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। রবিবার থেকে পৌর শহরের তাড়াশ বাজার এলাকায় কখনো গাছের ডালে আবার কখনো বসতঘরের চাল ও বিভিন্ন অফিস ভবনের ছাদে দেখা মিলছে প্রাণীটির।

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, পরিবেশ বিপর্যয় ও খাদ্য সংকটের কারণে বানরটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।