ফার্নান্দেজ-নৈপুণ্যে পাঁচে ফিরল ইউনাইটেড

শীতকালীন দলবদলে দলে আসা ব্রুনো ফার্নান্দেজের নৈপুণ্যে ওয়াটফোর্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা। ম্যাচের শুরু থেকে আধিপত্য ধরে রাখা ইউনাইটেড এগিয়ে যায় ৪২ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেজ। তারই বাড়ানো বল থেকে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শিয়াল। ৭৫ মিনিটে পর্তুগিজেরই দ্বিতীয় জোগান থেকে ম্যাসন গ্রিনউড গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ইউনাইটেড। এই জয়ে ২৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে রেড ডেভিলরা।