কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম বিভাগ

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলের চূড়ান্ত পর্ব গতকাল ঢাকায় শুরু হয়েছে। আজ মোহাম্মাদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হবে মেয়েদের নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল। অনূর্ধ্ব-১৭ বছরের বয়সি ফুটবলাররা খেলছে এই দুটি টুর্নামেন্টে। নক আউট পদ্ধতিতে খেলা হচ্ছে। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছেলেদের লড়াইয়ের প্রথম খেলায় চট্টগ্রাম বিভাগ সাডেন ডেথে ৪-৩ গোলে রংপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।