স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশে অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য কামরুন নাহার আজিজ লিলি (৫৪) গত ২৩ ফেব্রুয়ারি রাতে কিডনি সংক্রান্ত জটিলতায় চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সব সময় হাসিখুশি একটা মানুষ ছিলেন তিনি। লিলি জাতীয় মহিলা ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন, দলনেতাও ছিলেন তিনি। এই নারী সংগঠকের মৃত্যুতে বাফুফে এবং বিওএ শোক জানিয়েছে।