শোক সংবাদ

পরেশ দাশ

চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক ও জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনুর পিতা চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তা পরেশ কান্তি দাশ (৮০) বুধবার রাত সাড়ে ১১টায় নগরীর একটি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় পরলোকগমন করেন। তিনি দুই পুত্র রেখে যান। পরদিন বেলা ১২টায় চন্দনাইশের হাসিমপুর গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, ইন্টারন্যাশনাল সোসাইটি অব লোকনাথের (ইসলোক) সদস্য সচিব প্রকৌশলী দীপংকর দাশ প্রয়াতের ১ম পুত্র। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী এমপি, মোছলেম উদ্দিন আহমেদ এমপি শোক প্রকাশ করেছেন।

মুক্তিযোদ্ধা শেখ দিদারুল আলম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ দিদারুল আলম (৭৫) শনিবার নরসিংদীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। রবিবার উজানী মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়।