জবিতে রোভার স্কাউটের রচনা প্রতিযোগিতা

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের ১৬৩তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতা, কিমস গেম ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার উপাচার্যের কনফারেন্স কক্ষে এর আয়োজন করা হয়।