বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধ ব্যবহার রোধে অভিযান জোরালো হচ্ছে

 ইত্তেফাক রিপোর্ট

বর্তমানে ১৮১টি পণ্যের অনুকূলে মান সনদ প্রদান করেছে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)। কিন্তু বাজারে এসব মানচিহ্নের অবৈধ ব্যবহার হচ্ছে কি-না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার রোধে অভিযান জোরালো করার উদ্যোগ নিয়েছে বিএসটিআই। এ লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমসহ সার্বিক অভিযান বাড়ানো হবে। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই কার্যালয়ে এক আলোচনা সভায় এ বিষয়ে জোর দিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন।