ভারতের অভ্যর্থনায় আনন্দিত ট্রাম্প কন্যা

দুই দিনে সফরে ভারতে সস্ত্রীক অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে সফর সঙ্গী হয়েছেন মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।  ট্রাম্পকে অভ্যর্থনার জন্য আয়োজিত ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠান নিয়ে বেশ আনন্দিত ট্রাম্প কন্যা।

সোমবার ভারতের মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানের প্রশংসায় সবর হলেন ইভাঙ্কা।  অনুষ্ঠান শেষে এক শব্দে এ আয়োজনকে ‘অবিশ্বাস্য’ বললেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা।  ট্রাম্প-কন্যা মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতাও বটে ।

জানা যায়, দুইদিনের ভারত সফরের সকালের দিকে আহমেদাবাদ নামেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প।  তার সফরসঙ্গী মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেদ কুসনার।  মার্কিন প্রেসিডেন্টের বিশেষ এয়ার ফোর্স-১ বিমান ভারতে অবতরণ করেন সফর দল।  ভারতের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ট্রাম্পকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা।  মোতেরা স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানে আলিঙ্গন করতে দেখা গিয়েছে দুই রাষ্ট্রপ্রধানকে।  গত বছর মার্কিন সফরে হাউস্টন গিয়েছিলেন নরেন্দ্র মোদি।  সেই সময় 'হাউডি মোদি' অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।  সেই সূচির সূত্র মেনেই এই নমস্তে ট্রাম্প। 

ইত্তেফাক/আরআই