স্কুল শিক্ষিকার হাত ভেঙে দিল ছাত্রীর অভিভাবক

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষিকা সুলতানা রিজিয়া নাসরিনের হাত ভেঙে দিয়েছে এক ছাত্রীর অভিভাবক। শিক্ষিকা নাসরিনের অভিযোগ, ঐ ছাত্রীর বাবা আব্দুল আলিম ও মা নূর জাহান তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি অফিস কক্ষ ভাঙচুর করে। এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে কালীগঞ্জ পৌর শহরের মডেল সরকারি আড়পাড়া শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন। আহত শিক্ষিকাকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে।