ডিজিটাল নিরাপত্তা আইনের দুটি ধারা প্রশ্নে রুল জারি

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এবং ৩১ ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সাংবাদিক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৯ ব্যক্তির করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান এ সিদ্দিক ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বার্গমার।

শিশির মনির বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ঐ দুটি ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ঐ ধারা দুটিতে যে অপরাধের কথা বলা হয়েছে তা সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি। তাই ধারা দুটি চ্যালেঞ্জ করে রিট করা হয়।