চট্টগ্রাম বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, যশোর-৬ আসনে কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ ও বগুড়া-১ আসনে সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বিএনপির মনোনয়ন পেয়েছেন।

গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।  মির্জা ফখরুল বলেন,  আমরা এর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেব না।  কিন্তু আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নেব। এর আগে সন্ধ্যা ৬টা থেকে ২০ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সাক্ষাত্কার নেয় বিএনপির মনোনয়ন বোর্ড। সাক্ষাত্কার নেওয়ার সময় লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।