যুক্তরাষ্ট্রে ইসরাইলপন্থিরা গোড়ামিকে সমর্থন দিচ্ছে

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট পার্টির মনোনয়নে প্রার্থী বার্নি স্যান্ডার্সের অভিযোগ, ইসরাইলপন্থিরা যুক্তরাষ্ট্রে গোড়ামি বা ধর্মান্ধতাকে সমর্থন দিচ্ছেন। তিনি আগামী মার্চে অনুষ্ঠিতব্য দ্য আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফায়ার্স কমিটির সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। কারণ এর নেতারা ফিলিস্তিনিদের ন্যুনতম মানবাধিকারকে সমর্থন করেন না। টুইটার বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ফিলিস্তিন এবং ইসরাইল সবার অধিকারের প্রতি লক্ষ্য রাখবেন। -আল জাজিরা