নির্বাচন: ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে টহল জোরদার

ব্রাহ্মণবাড়িয়ার ৪৪ কিলোমিটার সীমান্ত সিল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও মানব পাচার ঠেকাতেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছে সীমান্ত এলাকা। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার বিপরীতে ওপারের ভারতের ত্রিপুরা সীমান্তে টহল জোরদার করেছে বিএসএফ। সীমান্তে বাড়তি নজরদারির পাশাপশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। তবে এই বিশেষ নজরদারির কারণে আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধপথে যাতায়াতকারী যাত্রীদের কোন সমস্যা হবে না বলে জানান কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জানাগেছে, বাংলাদেশের চিহ্নিত অপরাধীরা পুলিশের তাড়া খেয়ে সীমান্ত পাড় হয়ে ওপারে যেতে না পারে। আর অবৈধভাবে ত্রিপুরায় লুকিয়ে থাকা বাংলাদেশের চিহ্নিত অপরাধীরা যাতে করে নির্বাচনের সময়ে এ দেশে না আসতে পারে। নির্বাচকালীন সময়ে বিশৃঙ্খলা রোধে ব্রাহ্মণবাড়িয়ার ৪৪ কিলোমিটার সীমান্তে সিল (বিশেষ নজরদারি) করে দিয়েছে বিজিবি। এই কারণেই বাংলাদেশের সীমান্তে বিজিবি ও ওপারের সীমান্তে বিএসএফ সীমান্ত এলাকা বিশেষ নজরদারিতে রেখেছেন। পাশাপাশি সীমান্তে বাড়তি নজরদারির পাশাপশি গোয়েন্দা তৎপরতা ও গোয়েন্দা খোঁজখবর বাড়ানো হয়েছে। নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবীর বলেন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও মানব পাচার ঠেকাতেই নির্বাচন সময়ে এই বিশেষ নজরদারি। অন্যান্য সময়ে সীমান্তে নজরদারি থাকলেও নির্বাচনকালীন সময়ে বিশৃঙ্খলা রোধে সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে বিএসএফের সহায়তাও চাওয়া হয়েছে। বিএসএফ-বিজিবি যৌথভাবেই টহল জোরদার করেছে নিজ নিজ সীমান্তে।

ইত্তেফাক/আরকেজি