রূপগঞ্জে গাজীর গণসংযোগ বিএনপির ৩শ নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) রবিবার কাঞ্চন বাজার এলাকায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সূফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। এসময় কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন, যুবদল নেতা অলিউল্লাহ অলির নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। গণসংযোগকালে  গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। আর বিএনপি জামায়াত দেশের মানুষকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে। আমরা কোনো অন্যায় কাজ হতে দেব না, জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করব ইনশাআল্লাহ।