সিরাজদিখানে মাহেন্দ্র খাদে পড়ে চালক নিহত

উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কে ইমামগঞ্জ এলাকায় সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাহেন্দ্র যান খাদে পড়ে চালক মো. মঞ্জিল (২৫) নিহত হয়েছেন। তিনি কুড়িগ্রামের রৌমারীর নজরুল ইসলামের ছেলে। সিরাজদিখান থানার ওসি মো: ফরিদ উদ্দিন জানান, সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায় দ্রুতগতির মাহেন্দ্রটি। চালক মঞ্জিল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা চালকের মরদেহ উদ্ধার করে।

আগুনে পুড়ল মিষ্টির দোকান

উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় রবিবার গভীর রাতে একটি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে। বাবুল মিষ্টান্ন ভাণ্ডারে এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মিষ্টির দোকানের মালিক বাবুল ঘোষ। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুজ্জামান শেখ জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে।