সিটি ব্যাংক ও জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে আরজেএসসির সব ধরনের সেবার বিপরীতে নির্ধারিত মাশুল সিটি ব্যাংকের প্ল্যাটফরম ব্যবহার করে ডিজিটালি পরিশোধ করা যাবে। ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ এবং আরজেএসসির রেজিস্ট্রার মো. জাকির হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৮৪তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। সভায় ব্যাংকের পরিচালনক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন
০০০
ওয়ান ব্যাংক লিমিটেড এবং রয়েল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে, ওকে ওয়ালেট গ্রাহকরা রয়েল টিউলিপে বিভিন্ন সার্ভিসে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। ওয়ান ব্যাংকের হেড অব এমএফএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ এবং রয়েল টিউলিপের পরিচালক মো. রাসেল চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নোয়াখালী জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. মাহবুব উল আলম, ডিএমডি মো. মোশাররফ হোসাইন এবং এসইভিপি মো. জামাল উদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন