নারায়ণগঞ্জে থানায় ঢুকে পুলিশকে গুলি করায় জাতীয় পার্টি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের বহুল আলোচিত ও বিতর্কিত জাতীয় পার্টি নেতা জয়নাল আবেদীনের বিরুদ্ধে সদর মডেল থানার একজন এএসআইকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় সদর মডেল থানায় ওই ঘটনা ঘটে।

জয়নালের বিরুদ্ধে নাশকতা মামলায় পৃষ্ঠপোষক হিসেবে মামলা রয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় জয়নাল সদর থানায় এসে ডিউটি অফিসার এএসআই আনোয়ারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। জয়নালকে এএসআই আনোয়ারকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক কাতার প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টার অভিযোগে আল জয়নালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ফতুল্লায় জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে জমি দখলের অভিযোগসহ জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতাকারী জয়নালসহ তার অনুগামী ৬ জনের বিরুদ্ধে প্রতারণা মামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর আগে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে প্রথমবারের মতো তার নামে মামলা হয়।