বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব আজ ঢাকায় শুরু হবে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ১০টায় ময়মনসিংহের পুলিশ লাইন্স স্কুল ও রংপুরের শিশু নিকেতন স্কুল এবং বিকালে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাড়ে ৩টায় মুখোমুখি হবে কুমিল্লার রফিকউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও ফরিদপুরের পুলিশ লাইন্স হাই স্কুল।
জাতীয় স্কুল হকির প্রাথমিক পর্বের ৯টি ভেন্যুর খেলা শেষ হয় ১১ ফেব্রুয়ারি। প্রত্যেক ভেন্যু হতে সেরা ২টা দল নিয়ে ১৮টা শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে।