সদরপুর উপজেলা সদরের বিভিন্ন সড়কে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অটোবাইক, মাহিন্দ্রা, সিএনজি চলাচল বন্ধ করে সড়ক অবরোধ করেন চালকরা। ফলে এসএসসি পরীক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার জানান, উপজেলা সদরের যানজট নিরসনে সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন অটোবাইক, মাহিন্দ্র ও সিএনজি রাখার নির্দিষ্ট দুটি স্ট্যান্ড করে দেন। কিন্তু চালকরা ঐ স্ট্যান্ডে না গিয়ে সড়কে যানজট সৃষ্টি করে যাত্রী ওঠানামা করানোয় সাধারণ জনগণ ভোগান্তির শিকার হয়। তাদের একাধিকবার সতর্ক করলেও নিষেধ অমান্য করায় উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিছু তিন চাকার ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়।