রংপুরে চেক জালিয়াতি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক ইউপি চেয়ারম্যানকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। তিনি হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে টিটুল।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, গ্রেফতারের পর ইউপি চেয়ারম্যান টিটুলকে আদালতে নেওয়া হয়। সেখানে তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে।