মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত সাত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। কলেজের গেটে ছাত্রলীগ নেতা কাজী নাঈম ও আনোয়ার পলাশের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

চকবাজার থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, মহসিন কলেজের গেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এতে কয়েকজন সামান্য আহত হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।