থানা হাজতে নারীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর থানার হাজতে অসুস্থ হয়ে মারা গেছেন এক নারী। সোমবার মধ্যরাতে থানা হাজতে অসুস্থ হওয়ার পর জোত্স্না ওরফে লিমা (৩৫) নামের ঐ নারীকে হূদেরাগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। গতকাল ভোরে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহেদুল ইসলাম ।

তিনি বলেন, মোহাম্মদপুরের নূরজাহান রোডে ডি-টাইপ কলোনির একটি ফ্ল্যাটে পতিতাবৃত্তি হচ্ছে— ৯৯৯ নম্বরে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিনা (৪৫), জোত্স্না (৩৫) ও শাহিনুর (২২) নামের তিন নারী ও সোহাগ নামের এক ব্যক্তিকে সেখানে পায়।

পুলিশ কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম বলেন, চার জনকে থানায় নেওয়ার পর রাত তিনটার পর জোত্স্না অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে হূদেরাগ ইনস্টিটিউট স্থানান্তর করার পর ডাক্তার জানান জোত্স্না মারা গেছে।

সেলিনার বিরুদ্ধে মানবপাচারের দুইটি মামলাও রয়েছে বলে জানান ওয়াহেদুল ইসলাম। আর স্বামী পরিত্যক্তা জোত্স্না থাকতেন মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে।