কর্মীদের জামায়াত শিবির বলে গ্রেফতার করা হচ্ছে

দলের নেতাকর্মীদের জামায়াত-শিবির আখ্যায়িত করে মামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল সোমবার দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার (সিইসি) সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এ অভিযোগ করেন। দলটির প্রতিনিধি দলের সদস্য মাওলানা ইমতিয়াজ আলম বলেন, আমাদের নেতাকর্মীদের জামায়াত-শিবির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা দেওয়া হচ্ছে।

২ ওসির প্রত্যাহার চেয়ে ফখরুলের চিঠি

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর ও বাঙ্গরা থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাদের প্রত্যাহার দাবি করেছে বিএনপি। বিএনপির প্রার্থী, কর্মী-সমর্থক, ভোটারদের ওপর পুলিশি প্রশ্রয়ে আওয়ামী লীগের সশস্ত্র লোকজন হামলা করছে বলেও প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছে দলটি। গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ নিয়ে ইসিতে আসেন কুমিল্লা-৩ আসনের প্রার্থী কে এম মুজিবুল হক।